মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহব্বায়ক আজহারুল ইসলাম রাজা, সদস্য সচিব খাইরুল ইসলাম।
গতকাল ১৪ ডিসেম্বর শনিবার রাত ৮টায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম কে ফুলের শুভেচ্ছা জানান নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি। এসময় কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য মনজুরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে একটি আধুনিক বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধ পরিকর। বিএনপি ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। জনগণই হলো বিএনপির শক্তি আর জনগণের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি।
১ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পেডে জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোস্তাকিম ও সাধারণ সম্পাদক হামিদুর রহমান এর যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন যুগ্ন আহব্বায়ক বাবুল ইসলাম, যুগ্ন আহব্বায়ক জিয়া ইসলাম, যুগ্ন আহব্বায়ক মাহবুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, সদস্য রিয়াজুল ইসলাম রাজু, সদস্য শহিদুল ইসলাম, সদস্য পারভেজ আলী মনা, সদস্য ডাবলু ইসলাম এবং সদস্য রানা ইসলাম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS