আবু বকর সিদ্দিক, কয়রা, খুলনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর প্রথম বারের মতো খুলনার কয়রায় আসছেন। আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ তিনি কয়রার ঐতিহাসিক কপোতাক্ষ কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে বর্ণিল রূপে সাজছে কপোতাক্ষপাড়ের কয়রা।
এরই মধ্যে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, নিশান, তোরণের পাশাপাশি চোখ ধাঁধানো আলোকসজ্জায় কয়রা জুড়ে এক ভিন্ন রকমের উৎসবের আমেজ বিরাজ করছে।
এদিকে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীও নিচ্ছে ব্যাপক প্রস্তুতি।
গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়রা উপজেলার প্রবেশপথ থেকে শুরু করে গোটা উপজেলায় শতাধিক তোরণ নির্মাণ হয়েছে। আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে প্যানাফ্লাক্স বা তোরণ তৈরি করা হয়েছে। প্যানা ও তোরণগুলোতে শোভা পাচ্ছে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এর ছবি। কোথাও আবার উপজেলা জামায়াত আমীর ও সেক্রেটারিসহ দায়িত্বশীলদের ছবি।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান বলেন, আমীরে জামায়াতের প্রথম বারের মতো কয়রায় শুভ আগমন উপলক্ষে সভাস্থলসহ সমগ্র কয়রাকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। ফলে গোটা উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS