দৈনিক দুপুরের খবর ডেস্কঃ
সকল প্রস্তুতি শেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন মঙ্গলবার, (৭ জানুয়ারি ২০২৫) রাতে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ করে।
রবিবার ৫ জানুয়ারি ২০২৫ রাতে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে দলের স্থায়ী কমিটির সদস্যরা বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন। প্রায় ঘণ্টাব্যাপী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার সঙ্গে উনার বাসভবনে অবস্থান করেন। পরে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, জনগণের সবচেয়ে আদরের নেত্রী চিকিৎসার জন্য ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য এসেছিলাম শুভেচ্ছা জানাতে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা উনার সঙ্গে কথা বলেছি। আল্লাহর কাছে এই দোয়া করি যেন উনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।
বিএনপি মহাসচিব আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নির্দেশনা দিয়েছেন সবাইকে একসঙ্গে জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য ঐক্যবদ্ধ থাকাতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসী ও প্রবাসীদের নিকট দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS