হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
আজ ১৫ জানুয়ারি ২০২৫ (বুধবার) এন আরবি ব্যাংক পাল্লা বাজার শাখা কয়েকটি ধাপে শীতবস্ত্র বিতরণ করেন।
এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও এনআরবি সিআইপি এসোসিয়েশনের
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিআইপি মোঃ গোলাম কবির এর নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন আরবি ব্যাংক পাল্লা বাজার শাখার ম্যানেজার শ্রী নারায়ন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল বাশার, মোহাম্মদ গোলাম মোস্তফা, আবুল কালাম এরশাদ, আলী আকবর স্বপন, সাংবাদিক রফিকুজ্জামান মাসুদ রানা, নূর হোসেন বাবলু, মোঃ সেন্টু মিয়া, হারুন মেম্বার সহ এনআরবি ব্যাংক পাল্লা বাজার শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ ফখরুল আলম ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট অফিসার মোহাম্মদ রাকিব হোসেন প্রমুখ।
শীতার্ত ও গরীব অসহায় কৃষক ও শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে পাল্লা বাজার শাখার ম্যানেজার শ্রী নারায়ন দেবনাথ বলেন বিগত বছরের ন্যায় এই বছরেরও এনআরবি ব্যাংক
অসহায় মানুষের পাশে। মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব
'মানুষ মানুষের জন্য'। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে (সিএসআর) সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS