হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি
নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাটখিল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন।
দীর্ঘ ৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা, জেলা বিএনপির আহবায়ক হয়েছেন মাহবুব আলমগীর আলো। এছাড়া হারুনুর রশীদ আজাদকে সদস্য সচিব, অ্যাড. এবিএম জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক, সাবেক জেলা বিএনপির সভাপতি হায়দার, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।
চাটখিল উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, নোয়াখালী জেলার মাটি ও গণমানুষের নেতা মোহাম্মদ শাহজাহান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,বরকত উল্লাহ বুলু জয়নাল আবেদীন ফারুক এর পরামর্শে নোয়াখালী জেলায় আন্দোলন সংগ্রামে যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিএনপি ঐক্যবদ্ধ থেকে কাজ করবে ইনশাআল্লাহ।
মোহাম্মদ জসিম উদ্দিন
সাবেক সভাপতি, ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চল যুবদল।
সাবেক সম্মানিত সদস্য, উপজেলা যুবদল।
বর্তমান ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও
উপজেলা বিএনপির সম্মানিত সদস্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS