হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি
নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাটখিল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান আবু ছায়েদ চৌধুরী ।
দীর্ঘ ৯ বছর পর নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
গত ২ ফেব্রুয়ারি দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক হয়েছেন মাহবুব আলমগীর আলো। সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদকে সদস্য সচিব, অ্যাড.জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক, সাবেক জেলা বিএনপির সভাপতি হায়দার বিএসসি, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।
চাটখিল উপজেলা বিএনপি'র বর্ষিয়ান নেতা আবু ছায়েদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পরামর্শে নোয়াখালী জেলায় আন্দোলন সংগ্রামে যেকোনো দুর্যোগ মোকাবেলায় বিএনপি ঐক্যবদ্ধ থেকে কাজ করবে ইনশাআল্লাহ।
আবু ছায়েদ চৌধুরী চাটখিল উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি,
ও ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান নবগঠিত কমিটি বৃন্দকে শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS