ডি নিউজ ডেস্কঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে সারোয়ার হোসেন (৩২) নামে এক এনজিও কর্মী নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার মাদারহাট বাজার এলাকায় কিস্তি আদায় করতে যান তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সারোয়ার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে। তিনি বেসরকারি সংস্থা (এসকেএস) ফাউন্ডেশনের ঢোলভাঙ্গা শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
নিখোঁজ সারোয়ার হোসেনের ছোট ভাই মো. সাকোয়াত হোসেন বলেন, নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় একটি সমিতির সদস্যের সঙ্গে ঋণ ও কিস্তির টাকা আদায় নিয়ে সারোয়ারের দ্বন্দ্ব চলছিল। নিখোঁজের আগে কিস্তি আদায়ের সময় মোবাইলে ফোনে জনৈক সদস্যের সাথে তার কথা কাটাকাটি হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এ কারণে কোনো দুর্বৃত্তের দল তাকে পরিকল্পিতভাবে অপহরণ করতে পারে।
এদিকে ঘটনাটি সাদুল্লাপুর ও পলাশবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে। এছাড়া এসকেএস ফাউন্ডেশনের প্রোগ্রাম সার্পোট ম্যানেজার মোমিনুর রহমান পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে বিষয়টি নিয়ে পুলিশ অসহযোগিতা করছে অভিযোগ পরিবারের।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS