ডি নিউজ ডেস্কঃ
২রামার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র গণসমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ২রা মার্চ রবিবার ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে গণসমাবেশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা কমিটির সহ-সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মো: মাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনসুর আহম্মেদ, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা ২মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে ঐ দিন সরকারী ছুটি ঘোষনার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS