ডি নিউজ ডেস্কঃ
দিঘলিয়ায় ৮ই মার্চ রোজ শনিবার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির দিঘলিয়া শাখার সভাপতি মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে বিশিষ্ট জন ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার মুন্সি মিজানুর রহমান, সহ দিঘলিয়া উপজেলা শাখার জামায়াতে ইসলামীর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আসাদুল্লাহ হাবিবি ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা, মাওলানা আজিজুল ইসলাম সোহেল সভাপতি ওলামায়ে পরিষদ দিঘলিয়া উপজেলা, মোঃ ইসমাইল হোসেন সহ-সাধারণ সম্পাদক দিঘলিয়া উপজেলা, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম শ্রমিক কল্যাণ সভাপতি দিঘলিয়া, মোহাম্মদ সাইফুল্লাহ মনসুর , মাওলানা আব্দুর রহিম, মাওলানা সাইদুল্লাহ মাওলানা দেলোয়ার হোসাইন, ইফতার মাহফিল সঞ্চালনায় ছিলেন মাওলানা মুশফিকুর রহমান ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS