হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
২০২৫ চলতি বছরের শেষের দিকে আগামী দ্বাদশ সংসদের উপনির্বাচনের সম্ভাবনা রয়েছে। তাই চাটখিল উপজেলা বিএনপি অঙ্গসংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান চাটখিল উপজেলা
বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া ।
চাটখিল উপজেলায় ৯-টি ইউনিয়ন সহ ১ টি পৌরসভা রয়েছে। উপজেলার আয়তন ১৭০.৪২ কিলোমিটার। উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীদেরকে একসাথে কাজ করার পরামর্শ দেন তিনি ।এবং দলকে শক্তিশালী করতে বিভিন্ন রকম দিকনির্দেশনা প্রদান করেন উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ গোলাম মোস্তফা ভূইয়া। তিনি জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার চাটখিল প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে বলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় প্রতিদিন কোনো না কোনো সমাবেশে-সম্মেলনে, ভিডিও কনফারেন্সে, ভিডিও বার্তায় যুক্ত হয়ে যেসব দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের তা পালন করতে হবে। তারেক রহমানের নির্দেশনা আমাদেরকে অনুধাবন করে, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমরা আমাদের নেতা তারেক রহমান এর নির্দেশনা মেনেই কাজ করছি। তিনি বলেন
সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি, বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা, নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাটখিল সোনাইমুড়ি আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে, সেইজন্য এখন থেকেই দলীয় কোন্দল সৃষ্টি না করে আমাদের সবাইকে একসাথে মাঠে কাজ করতে হবে।
বিএনপি জনগণ ও গণমানুষের দল। বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলীয় হাইকমান্ড নেতৃবৃন্দের নির্দেশ মানতে হবে। আওয়ামী লীগ জনগণের সাথে যেমন খারাপ আচরণ করেছে, সেই ধরনের আচরণ বিএনপির নেতাকর্মীদের করা যাবেনা বলে মন্তব্য করেন তিনি। চাটখিলে বিএনপির রাজনীতিতে গোলাম মোস্তফা ভূইয়ার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। বিগত ১৭বছরে তিনি অনেকবার হামলা ও মামলার শিকার হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS