রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মাহবুব আলম সালেহী গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, চা-ষ্টল, মসজিদ প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন।
সম্প্রতি একাধিক ইউনিয়নে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি আলাপচারিতার সময়, পৌর ১নং বাকরের হাট বাজারে তিনি বলেন, “উলিপুর উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে হলে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, সৎ নেতৃত্ব, স্বচ্ছ প্রশাসন ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই পরিবর্তন সম্ভব।”
তিনি আরও বলেন, “যুব সমাজের ক্যারিয়ার গঠনের জন্য তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচিত হলে উলিপুরে আইটি ট্রেনিং সেন্টার, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ও শিক্ষাবৃত্তির আওতা বাড়ানো হবে।”
স্থানীয় বাজার ও পথচারীদের মধ্যে তার সরব উপস্থিতি ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার করা হচ্ছে। ব্যারিস্টার সালেহীর নেতৃত্বে জামায়াতে ইসলামী এ আসনে সংগঠনিকভাবে সক্রিয় হচ্ছে বলেও জানান স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে, স্থানীয় জনগণের একটি অংশ তার এ প্রচারণা কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে তরুণদের মধ্য থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান ব্যারিস্টার সালেহী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS