হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কটুক্তি করার প্রতিবাদে ১৫ জুলাই মঙ্গলবার বিকালে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন চাটখিল পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা দেওয়ান শামছুল আরেফিন শামীম, আহসানুল হক মাসুদ, আলাউদ্দিন ভুঁইয়া। সভায় বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী,
উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপি নেতা মোবারক হোসেন পাপ্পু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS