হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
চাটখিল থানা পুলিশের অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাতে পৌর শহরের আনিতাশ পেট্রোল পাম্পের সামনে থেকে ৯শত ৫০পিচ ইয়াবা সহ মোঃ কাজল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোয়াজের পাড়া কক্সবাজার উপজেলার নুর মোহাম্মদের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS