ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
যশোরের কেশবপুরে আগামী সদর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক কর্মিসভায় কেশবপুর সদর ইউনিয়নের প্রার্থী হিসেবে ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক তরিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
জামায়াতের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রভাষক মোঃ তরিকুল ইসলামের নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী।
কেশবপুর সদর ইউনিয়নের জামায়াতের আমির প্রভাষক মোঃ তরিকুল ইসলামকেশবপুর সরদ ইউনিয়নের দোরমুটিয়া গ্রামের সুনামধন্য মুসলিম পরিবারের সন্তান।তিনি ত্রিমোহিনি দারুল ইসলাম ফাজিল মাদ্রাসার ইসলামি ইতিহাস বিভাগের সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আনার্স,মাষ্টার্স করেন। এবং কামেল পাস করেছেন। তিনি কেশবপুর বাসির কাছে দোওয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS