হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চাটখিল পৌরসভার আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ্যাড আবু হানিফ এর সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপি'র সাবেক সদস্য সচিব আহসানুল হক মাসুদ ও যুবদল নেতা জহির উদ্দিন বাবর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ি আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল পৌরসভা বিএনপি'র সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী, নোয়াখালী জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েল
উপজেলা বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপি নেতা আনিস আহমেদ হানিফ, মোবারক হোসেন পাপ্পু, ইমাম হোসেন টিপু, আলা উদ্দিন ভূঁইয়া,
মনির হোসেন,বেলায়েত হোসেন বেলাল, উপজেলা যুবদল নেতা সুলতান বাবর, মোহাম্মদ সেলিম স্বেচ্ছাসেবক দলের নেতা ইউসুফ উন নবী বাবু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS