ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী শাসনের পতন উপলক্ষে গণমিছিলে শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান ছয়ানী ইউনিয়ন জামায়াতের কর্মী হাফেজ মহি উদ্দিন।
তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মৃত মমতাজ মিয়ার ছোট ছেলে। ৬ ভাই বোনের মধ্যে তিনিই সবার ছোট।
জানা গেছে, মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ জামায়াতের গণমিছিল শেষে নোয়াখালী জেলা শহর মাইজদী থেকে সিএনজি যোগে ছয়ানী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সাথে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হাফেজ মহি উদ্দিন। দুর্ঘটনায় ভেঙে যায় তার একটি পা। এসময় দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান পাশে থাকা নেতাকর্মীরা। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সন্ধ্যায় তাকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। এসময় সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তারা।
কথা ছিল বৃহস্পতিবার অপারেশন হবে তার। কিন্তু তার আগেই মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের বেডেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদে পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। শোকে মুহ্যমান জামায়াতে ইসলামী নেতাকর্মীরাও।
হাফেজ মহি উদ্দিন জামায়াতে ইসলামী একজন সক্রিয় কর্মী ছিলেন। স্থানীয় একটি মসজিদে ইমামতি ও মাদ্রাসায় শিক্ষকতা করতেন তিনি। ৫ আগষ্ট পরবর্তী সময়ে সাংগঠনিক কাজে সক্রিয় অংশ অংশগ্রহণ ছিল তার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS