হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী চাটখিলে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের পাল্টাপাল্টি অভিযোগ, জোরপূর্বকভাবে দুই বোন ও অপর তিন ভাইয়ের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগে আব্দুল মজিদ ও তার স্ত্রীর নামে নোয়াখালীর চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বড় ভাই আবদুল আজিজ মোহন, মাহফুজ হক মামুন ও মাহমুদুল হাসান রনি। আরেক ভাই আব্দুল মজিদ তিনি প্রবাসে থাকায় তার পক্ষ হয়ে তার স্ত্রী নাসিমা আক্তার থানায় অভিযোগ করেন।
গতকাল চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এর লক্ষনপুর তফদার বাড়ির বড় ভাই আবদুল আজিজ বলেন, আমার মেজো ভাই আবদুল মজিদ ও তার স্ত্রীর নাসিমা আক্তার আমাদের নামে থানায় অভিযোগ করেন।
নোয়াপাড়া রোড লক্ষণপুর এলাকার মৃত নুরুল হক মাস্টারের ছেলে আব্দুল মজিদ এর অভিযোগের ভিত্তিতে তার তিন ভাই ও দুই বোনের পক্ষে আব্দুল আজিজ মোহন সাংবাদিককে বলেন,
বাবার সম্পত্তি উভয়কে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। বাড়ির দক্ষিণ পাশে একটি ভিটায় ১৩ শতাংশ আমাদের পৈতৃক সম্পত্তি। পৈতৃক সূত্রে ভাগ বাটোয়ারায় আব্দুল মজিদ ৮ শতাংশ জায়গার মালিক, বাকি ৫ শতাংশ জায়গার মালিক
আব্দুল আজিজ মোহন, মাহফুজুল হক মামুন, মাহমুদুল হাসান রনি, জায়গাগুলো নিয়ে আব্দুল মজিদ ও আমার ভাই বোনেরা সহ একটি সাদা কাগজে স্ট্যাম্প হয়েছে। পরবর্তীতে আব্দুল মজিদ উক্ত জায়গাতে বসতভিটা করলে, তার পশ্চিম অংশের জায়গাতে আমরা আমাদের ৫ শতাংশ জায়গার উপর পরিবারের সিদ্ধান্তক্রমে দোকান ঘর তুলে ভাড়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমার মেজো ভাই ও তার স্ত্রী আমাদের পৈত্রিক সম্পত্তিতে দোকান তুলতে বাধা দিলে তার স্ত্রী নাসিমা আক্তার থানায় অভিযোগ করেন। শালীসদেরকেও অমান্য করে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে, আমরা উক্ত জায়গা পৈত্রিক সূত্রের মালিক, সর্বোচ্চ আদালতে যে রায় দিবে আমরা সেই রায় মেনে নেবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS