হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডা ইউএসএ সফলভাবে আয়োজন করলো বার্ষিক বাংলামেলা, যেখানে প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত হয়ে বাংলাদেশি সংস্কৃতি, সঙ্গীত ও ঐতিহ্যকে প্রাণবন্তভাবে উদযাপন করেন। জনপ্রিয় সংগীতশিল্পীরা হলেন আরজিন কামাল,
আনকন,শাহনাজ বেলি,সোনিয়া খানম, কিশোর দাস।
মেলায় বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী পাশাপাশি স্থানীয় শিল্পীরাও গান ও নৃত্য পরিবেশন করেন,বহুমুখী এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাংলাদেশি ঐতিহ্যের সৌন্দর্য তুলে ধরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রেস্টিজিয়াস বিজনেস এক্সেলেন্সি অ্যাওয়ার্ড প্রদান। এই সম্মানজনক পুরস্কারটি ব্যারিস্টার মনির হোসেন কাজলকে তার রিয়েল এস্টেট, কর্পোরেট আইন এবং বিজনেস ইমিগ্রেশন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন ব্রোয়ার্ড কাউন্টি মেয়র ডেল হোলনেস, বাংলাদেশ ক্লাব অব ফ্লোরিডার পক্ষ থেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ মহসিন, সভাপতি লিটন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলম আশু , সিইও সালাম চাকলাদার এবং বাংলাদেশ ক্লাব ইউএসএ-এর সকল পরিচালক ও অংশীদারবৃন্দ।
দিনব্যাপী মেলায় ছিল দেশি খাবারের স্টল, পোশাকের দোকান, গয়নার দোকান সহ নানা আয়োজন। নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা দিনটি আনন্দমুখর পরিবেশে কাটিয়ে দেয়, যা ছিল সবার জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS