হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ৪নং বদলকোট ইউনিয়ন বিএনপি নেতা নুর নবী চৌধুরী।
ছাত্রদল থেকে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, বদলকোট ইউনিয়ন বিএনপি নেতা নুর নবী চৌধুরী। তাকে চাটখিল উপজেলা বিএনপি'র সদস্য নির্বাচিত করায়, নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নুর নবী চৌধুরী উপজেলা বিএনপি'র সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS