শরীফ মিয়া স্টাফ রিপোর্টারঃ
জামালপুর দেওয়ানগঞ্জে ২৪ শে সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী গণসংযোগ শেষে খরমা বাজারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা নাজমুল হক সাঈদী। সাবেক জেলা আমির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ নির্বাচনী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী। বক্তব্য তিনি বলেন, ‘অনেক আন্দোলন, ত্যাগ-কুরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন। অনেকে হাত, পা ও চক্ষু হারিয়েছেন।’ সবাই নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করুন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে আসবো। দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে গড়ব"। চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ বিশেষ অতিথি আলহাজ্ব মাওলানা মোঃ মাহবুবুর রহমান তালুকদার। আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন। সহকারি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী।দেওয়ানগঞ্জ উপজেলা শাখা। মোঃ মাসুম আমির জামায়াতে ইসলামী ইসলামপুর পৌর শাখা। হাফেজ মোঃ আতিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ পৌর শাখা। সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন শাখা। সঞ্চালনা করেন মোঃ আবু হানিফ সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন শাখা, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের জামায়েত ইসলামী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS