হাবিবুর রহমান, লক্ষীপুরঃ
ভালোবেসে বিয়ে করেও ঘর বাঁধতে পারছেন না এক তরুণী। স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে স্বামীর বাড়ি লক্ষীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের জাঝিরা এলাকায় মুসা ব্যাপারীর বাড়িতে অনশন করছেন তিনি।
দুই বছর আগে ওই এলাকার মো হাকিমের ছেলে আবুল কালাম (কালু) সঙ্গে তার বিয়ে হয়। ওই তরুণীর বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজির হাট গ্রামের গোল মোহাম্মদ তালুকদার বাড়ীর শাহাবুদ্দিনের মেয়ে।
অনশনরত তরুণী জানান, ৩ বছর আগে কালুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে দুই বছর আগে পরিবারের অজান্তে তারা পালিয়ে বিয়ে করেন। বিয়ের পরে চট্টগ্রাম একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা। কিছুদিন আগে তাকে ফেলে কালু বাসা ছেড়ে গোপনে তার গ্রামের বাড়িতে চলে আসেন।এবং তার হাতের ব্যবহৃত ফোনটি বন্ধ করে রাখেন, কয়েকদিন যাওয়ার পরে পেইজবুকে দেখতে পান সেই নতুন করে আবার বিয়ে করে বিয়ার ছবি পেইজবুকে দিয়েছেন। পরে বিভিন্ন মাধ্যমে এলাকার এড্রেস নিয়ে বাড়িতে এসে কোনো উপায় না পেয়ে তিনি গত ০২ অক্টোবর কালুর বাড়িতে আসেন এবং স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করেন।
তবে কালু ও তার বাবা এবং বাবি তাকে ঘরে ঢুকতে বাধা দেয়। এই সুযোগে কালু আত্মগোপনে চলে যায়। ফলে কালুর বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।
চর ফলকন ইউনিয়ন ১নং ওয়াডের বাবুল মেম্বার বলেন, বিষয়টি জেনেছি দুটি পক্ষ নিয়ে সমঝোতার চেষ্টা চলছে এবং কমলনগর থানা একবার সমাধানের জন্য বসানো হলো সেখানে কোনো সমাধান হয়নি তবে এই ব্যাপারে একটা সমাধান করা হবে।
কমলনগর থানার কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের অভিভাবকদের নিয়ে সামাজিকভাবে ঘটনাটি মিমাংসার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS