এইচ এম বাবলু বাউফল, পটুয়াখালীঃ
বাউফলে ইলিশ সম্পদ সংরক্ষণ ইলিশের প্রধান প্রজনন মৌসুম ও সরকার ঘোষিত ২২ দিন অবরোধ চলায় মা ইলিশ রক্ষায় তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ। বুধবার(২২ অক্টোবর) সকালে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মা ইলিশ ধরা রোধে পরিচালিত এ অভিযানে দুইটি স্পিডবোট ও দুইটি ট্রলার ব্যবহার করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানাযায়, ৪ অক্টোবর থেকে ২২অক্টোবার পর্যন্ত ৯৭ টি অভিযান পরিচালনা করা হয়েছে, এতে ৭৬ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে । এবং ২ লক্ষ মিটারের অধিক কারেন্ট জাল ও ৩ লক্ষ
টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যেন মা ইলিশ শিকার করতে না পারে সেজন্য নিয়মিতভাবে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে তার সাথে জেলেদের ও সচেতন করা হচ্ছে যাতে ইলিশের সুফল যেন তারাই ভোগ করতে পারে।তিনি আরও বলেন, লোকবল কম থাকায় তেতুলিয়ার ১০০ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করতে অনেক সময় হিমশিম খেতে হয়।
কালাইয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ আল মামুন বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মা ইলিশ রক্ষা অত্যন্ত জরুরি।এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিত টহল দিয়ে থাকি।
স্থানীয় সচেতন মহল এমন অভিযানের প্রশংসা করেছে এবং এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS