মোঃ শরীফুল ইসলাম, কসবাঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার সীমান্ত এলাকায় আবারও বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ নভেম্বর) ভোরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর সদস্যরা বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছেন।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৭৯ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে এবং ২৫ লক্ষ ৪৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন খাদ্যসামগ্রী। এসব পণ্য ভারত থেকে অবৈধভাবে পাচারের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল একটি চক্র।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের নিরাপত্তা রক্ষায় সর্বদা সচেষ্ট। অবৈধ পণ্য পাচার রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS