মোঃ মাকসুদুর রহমান, শেরপুরঃ
শেরপুরের ঝিনাইগাতীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের অভিযানে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ হামিদুল (১৯)। রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রীজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা মোঃ হামিদুলের কাছ থেকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার ৪০০ টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS