মোঃ আব্দুল মোতালিব খান, সিলেটঃ
পুলিশের কঠোর তৎপরতার পরেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিলের পর সিলেটে এবার মশাল মিছিল করেছে। ছাত্রলীগের নেতাকর্মীর মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল রাত আটটার দিকে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ মশাল মিছিল হয়।
এর আগে গত শুক্রবার সকালে নগরের মির্জা জাঙ্গাল এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে জটিকা মিছিল করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকালের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিছিলের শতাধিক নেতা কর্মী অংশ নিয়েছেন। তাদের বেশিরভাগের হাতে ছিল মশাল। এ সময় তাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই। মানি না মানবো না অবৈধ সরকার। রাজপথ কাঁপবে শেখ হাসিনা আসবে। এমন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে আরো দেখা যায় যে ব্যানার ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেন, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নাম লেখা। ব্যানারে হটাও ইউনুস বাঁচাও দেশ লেখা ছিল। এছাড়া কাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার মানি না মানবো না লেখা ব্যানার ও ছিল। এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোঃ সাইফুল ইসলামের মুঠোফোন নাম্বারে গতকাল রাতে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS