মোঃ শরিফুল ইসলাম, কসবাঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১৪ নভেম্বর ভোর ৫টায় এ অভিযান পরিচালনা করা হয় বলে আজ দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছে।
এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান সূত্রে জানা যায়, কসবা থানাধীন বায়েক ইউনিয়নের কান্দারপাড় এলাকায় এ্যাডভোকেট শাহ আলম কলেজ থেকে পেট্রোবাংলা গামী বাইপাস ইটসোলিং রাস্তার ব্রিজের নিচে লুকিয়ে রাখা হয় বিপুল পরিমাণ গাঁজা। সেখান থেকে মোট ১১৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১. ইলেন মিয়া (২৫)পিতা: মৃত হেবজু মিয়া২. কামরুল (২৭)পিতা: মোঃ জামাল মিয়া দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। দুই জন উপজেলা বায়েক ইউনিয়নের বাসিন্দা।
কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কসবা থানায় মামলা প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS