মোঃ নুর আলম সিদ্দীক, ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও সরকারি কলেজের এইচএসসি–২৬ ব্যাচের (বিজ্ঞান বিভাগ) শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকি ফয়সাল, প্রকাশনা ও স্পোর্টস সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখা। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ শামীম রানা, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখা, এবং অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
দলীয় চেতনা, শৃঙ্খলা ও আন্তরিকতার মধ্য দিয়ে টুর্নামেন্টটি সম্পূর্ণ হয় বলে জানান আয়োজকরা। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধে আরো সমৃদ্ধ হবে বলেও মত প্রকাশ করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS