মো. রাসেল শেখ, নড়াইলঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। ১৯ শে নভেম্বর ২০২৫ বুধবার দুপুর ৩টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে তার গণসংযোগ কার্যক্রম শুরু হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি পহরডাঙ্গা, সরসপুর, চাপাইল, বাগুডাঙ্গা ও কচুয়াডাঙ্গা গ্রামে door-to-door প্রচারণা, ঘরোয়া বৈঠক, মতবিনিময় সভা এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় জনগণের সমস্যা, চাহিদা, উন্নয়ন সংকট ও ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে তিনি সরাসরি মতামত শোনেন।
গণসংযোগ চলাকালে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার আসন্ন নির্বাচনে দলের অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার জন্য সম্ভাব্য বিভিন্ন প্রকল্প নিয়ে ভোটারদের অবহিত করেন। তিনি বলেন, জনগণের মতামত ও প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। তার গণসংযোগকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রা, প্রচারণা ও স্লোগানে অংশ নেন। প্রতিটি গ্রামে ছিল দৃশ্যমান উৎসাহ-উদ্দীপনা ও প্রচুর মানুষের উপস্থিতি।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সক্রিয় মাঠপর্যায়ের প্রচারণা নড়াইল-১ আসনে নতুন প্রাণ ফিরিয়ে এনেছে। তার গণসংযোগ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে বলে তারা মনে করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS