নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সদস্যরা ২১ নভেম্বর ২০২৫ তারিখে পৃথক দুই অভিযানে মোট ৯৪ হাজার ১২০ পিস ইয়াবা জব্দ করেছে। এ সময় ৪ জনকে আটক করা হয় এবং ৩ জন পলাতক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
প্রথম অভিযান: ৯৪,০০০ ইয়াবাসহ তিনজন আটক।
২১ নভেম্বর সকালে টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৪,০০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে ২ বিজিবি। আটক ব্যক্তিদের পরিচয়:
১. মোঃ ইব্রাহিম (১৮)
পিতা: নুর মোহাম্মদ
গ্রাম: পেরাম-প্রু, থানা: মংডু, দেশ: মায়ানমার
২. মোঃ জুনায়েদ (১৫)
পিতা: নবী হোসেন
গ্রাম: সোয়ে জার, জেলা: মংডু, দেশ: মায়ানমার
৩. আব্দুর রাজ্জাক (২০)
পিতা: মৃত হোসেন
গ্রাম: কেরানতলী, ৯ নম্বর ওয়ার্ড, টেকনাফ ইউনিয়ন, কক্সবাজার
পলাতক হন স্থানীয় দুই ব্যক্তি—
১. মোহাম্মদ জয়নাল (৩০)
২. মোহাম্মদ রফিক (২৫)
উভয়ের ঠিকানা: কেরানতলী, ৯ নং ওয়ার্ড, টেকনাফ, কক্সবাজার।
দ্বিতীয় অভিযান: ১২০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ একজন আটক।
একই দিনে পৃথক আরেক অভিযানে ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি। এ ঘটনায় একজনকে আটক এবং একজন পলাতক রয়েছে।
আটক ব্যক্তিঃ
মোঃ আরিফ (২৫)
পিতা: ফরিদ আলম
গ্রাম: দক্ষিণ রেমালিয়ারছড়া (পূর্ব), কক্সবাজার সদর
পলাতক আসামীঃ
মোঃ ইউসুফ (২০)
পিতা: অজ্ঞাত
গ্রাম: দরগারছড়া, মিঠাপানিরছড়া, টেকনাফ
সর্বমোট
ধৃত আসামী: ৪ জন
পলাতক: ৩ জন
মোট সংশ্লিষ্টঃ ৭ জন
বিজিবির বক্তব্যঃ
অভিযান সম্পর্কে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, সীমান্ত অঞ্চলে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS