এইচ এম বাবলু, বাউফলঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির মনোনয়ন পেয়েছেন সাদ্দাম হোসেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাউফল আসনে তিনি জাকের পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকা, তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা এবং দলীয় আদর্শের প্রতি আনুগত্যের বিষয়টি বিবেচনা করেই সাদ্দাম হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণার পর বাউফলের বিভিন্ন এলাকায় জাকের পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাদ্দাম হোসেন বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা সম্মানের সঙ্গে ধারণ করবো। বাউফলের মানুষের অধিকার আদায়, উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনীতির জন্য কাজ করে যাব।
এদিকে স্থানীয় নেতারা আশা প্রকাশ করে বলেন, সাদ্দাম হোসেনের নেতৃত্বে বাউফলে জাকের পার্টির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS