ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শাহরিয়ার ইফতেখার।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে চাটখিল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পালের কাছ থেকে শাহরিয়ার ইফতেখার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক এক প্রতিক্রায় শাহরিয়ার ইফতেখার বলেন, তরুণ প্রজন্মের ইচ্ছার প্রতিফলন পুরনের লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি সকলের দোয়া এবং ভোটারদের ভোট প্রার্থনা করছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS