মোঃ মজিবুর রহমান রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, নোয়াখালী জেলা জেএসডি।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মনোনীত নোয়াখালী-৩ আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া আজ সোমবার দুপুর ২ টার সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক ও আমানউল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর রহমান, উপজেলা জেএসডির সভাপতি গোলাম রাব্বানী, আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান, বেগমগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, ও সিরাজুল আলম খান সেন্টার নোয়াখালী জেলার সভাপতি আবুল কালাম আজাদ।
এছাড়াও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থীর সঙ্গে মনোনয়নপত্র জমাদান শেষে সাক্ষাৎ করেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS