মোঃ মোশাররফ হোসেন, রায়পুর, লক্ষীপুরঃ
উপজেলা নির্বাহী অফিসারের নিকট ভুক্তভোগীর অভিযোগের সূত্রে জানা যায় যে, নয়ন আক্তার (৩৫), পিতাঃ তাহের দেওয়ানজী, সাং মধ্য কেরোয়া দেওয়ানজী বাড়ি, রায়পুর পৌরসভা, ৯নং ওয়ার্ড, উপজেলাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর জানান, দেওয়াজী বাড়িতে যাতায়াতের জন্য রায়পুর পৌরসভা তাদের এ রাস্তাটি করে দেয়। কিন্তু বাড়ির প্রভাবশালী জাকির হোসেন সবুজ, অভিযোগকারী নয়ন আক্তারের বসত ঘরের সামনে, এবং রাস্তার পূর্ব পাশের দুটি পরিবারের বসত ঘরের সামনেও সীমানা প্রাচীর নির্মান করে, উক্ত রাস্তাটি এককভাবে ব্যবহার করছে। জাকির হোসেন সবুজ এমনভাবে সীমানা প্রাচীর নির্মান করেছেন, তাতে অবরুদ্ধ ৩টি পরিবারের কারো মৃত্যু হলে, লাশবহনকারী খাট আনয়নে অসম্ভব হয়ে পড়েছে।
প্রকাশ থাকে যে, জমিগুলোর বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। অভিযোগ সূত্রে আরো জানা যায় যে, জাকির হোসেন সবুজ এর দুই ছেলেও দুষ্ট প্রকৃতির। তারা বিভিন্নভাবে অভিযোগকারীকে ভয়ভীতি প্রদর্শন করছেন বলে জানা যায়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS