মো. রাসেল শেখ, নড়াইলঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নড়াইল-২ আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এবং নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মো.মনিরুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
দলীয় মনোনয়ন না পেয়ে মনিরুল ইসলাম নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং পরবর্তীতে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বুধবার দুপুরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক বরাদ্দ পান। এ ঘটনায় নড়াইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গত ৪ ডিসেম্বর বিকালে নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর প্রায় ২০ দিন পর, ২৪ ডিসেম্বর তার পরিবর্তে ড. ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS