মোঃ রাসেল শেখ, নড়াইলঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও নড়াইল-২ আসনের বিদ্রোহী স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (কলস প্রতীক) মো. মনিরুল ইসলামকে সমর্থন করায় বিএনপি নড়াইল জেলার ৬ জন নেতাকে বহিষ্কার করেছে। বহিষ্কৃত নেতারা নড়াইল সদর উপজেলা, সদর পৌরসভা এবং লোহাগড়া উপজেলা ও পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেনঃ নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন,
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু,
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উল্লেখিত নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS