মোঃ মাকসুদুর রহমান, শেরপুরঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে এতিম, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৭ মার্চ) বিকেলে শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় এতিম শিশু ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইফতার বিতরণের পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ এবং সকল মানুষের সুখ-শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক (বিপু), সদস্য সচিব মো. হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় আহ্বায়ক এ.কে.এম. এনামুল হক (বিপু) বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। পবিত্র রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক সহায়তা দিতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS