ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব টি এম মোশাররফ হোসেন স্যারের দিক নির্দেশনা ও অফিসার ইনচার্জ হাতিয়া থানার সার্বিক তত্ত্বাবধানে ০১ এপ্রিল ২০২৬ তারিখে দুপুর ১২টায় হাতিয়া থানা পুলিশের এস আই সঞ্জয় কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হাতিয়া পৌরসভার পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়ার "স" মিলের উত্তর পাশের রাস্তার উপর হইতে ০৪ (চার) ড্রাম (৭৬০ লিটার) চোরাই ডিজেল এবং একই দিন দুপুর ১টা ৪৫ মিনিটে হাতিয়া পৌরসভার এমপির পোল রাস্তার উপর হইতে ০৩ (তিন) ড্রাম (৫৭০ লিটার) সর্বমোট ১৩৩০ লিটার ডিজেল উদ্ধারপূর্বক জব্দ করেন।
চোরাই তেল (ডিজেল) হেফাজতে রাখার অপরাধে ১। রাসেল (২১), পিতা আবুল কাশেম সাং আলী বাজার ৪ নং ওয়ার্ড হাতিয়া নোয়াখালী। এবং ২।মোহাম্মদ জাফর (৩৬) পিতা আজহার আহমদ সাং ফরাজিগ্রাম, থানা হাতিয়া নোয়াখালী দেরকে গ্রেফতার করা হয়।ঘটনায় জড়িত পলাতক আসামিদের অন্তর্ভুক্ত করে এই সংক্রান্তে পৃথক দুটি মামলা রুজু করা হয়। হাতিয়া থানা পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
মোহাম্মদ কবির হোসেন
অফিসার ইনচার্জ
হাতিয়া থানা, নোয়াখালী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS