ডি জেড নিউজ ২৪ ডেস্কঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা উপজেলার লামচর ইউনিয়ন এর রসুলপুর গ্রামে রাতের আঁধারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও এক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদের দুজনের মধ্যে কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী রিয়াজের স্ত্রী ওহিকে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে। পরে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
জানা গেছে, ওই নারীর একটি চার বছরের ছেলে সন্তান রয়েছে। আটক হওয়া নারী ওহি কালিকাপুর এলাকার বাসিন্দা। তার পিতা সেলিম রেজা ও মাতা ফাতেমা বেগম।
অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি বেড়ীর বাজারের এক কসমেটিকস ব্যবসায়ী বলে জানা গেছে। স্থানীয়দের উপস্থিতিতে পরে তাদের বিয়ে সম্পন্ন করা হয় বলে এলাকাবাসী জানিয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS