শাহাদাত হোসেন সোহাগ, চাটখিল উপজেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে চাটখিল-খিলপাড়া সড়ক নির্মাণের দুই মাসের মধ্যেই ভেঙে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ রাস্তায় চলাচলকারী যানবাহন এবং হাজার হাজার মানুষ। প্রায় ১ যুগ ধরে চলাচলের অযোগ্য এই রাস্তা দিয়ে চলাচল করে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী ভালো মানের একটি সড়ক হবে। ভাঙ্গাচুরা রাস্তায় চলাচলের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে, কিন্তু সেই প্রত্যাশা নিরাশায় পরিণত হয়েছে লোভী ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে।
জানা যায়, নোয়াখালীর চাটখিল উপজেলার সড়ক ও জনপদের অধীনে চাটখিল খিলপাড়া সড়কের ৭ কিলোমিটার রাস্তা সম্প্রতি সাত কোটি ৭৬ লাখ টাকা টেন্ডারে ঠিকাদার মোরশেদ আলম কাজটি পান। কিন্তু সিডিউল অনুযায়ী কাজ না করায় সড়ক ও জনপদকে রাস্তার কাজ বুঝিয়ে দেওয়ার আগেই সাত কিলোমিটার রাস্তার অনেক জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অধিকাংশ জায়গায় ফেটে চৌচির হয়েছে, হাতে উঠে আসছে নিম্নমানের বিটুমিন যুক্ত মুড়ি পাথর, সঠিক সময়ে গাইড ওয়াল নির্মান না করায় ১০ থেকে ১৫টি জায়গায় রাস্তা
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
01712-364264
zakirhossain215@gmail.com
D NRWS