1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’— নোয়াখালীতে মাওলানা এটিএম মাসুম তারুণ্যের অহংকার, সাহসী নেতৃত্বের প্রতীক রাকিব হোসেন রাজ সদস্য সচিব, চাটখিল উপজেলা ছাত্রদল চাটখিলের ভীমপুর কারিগরি কলেজে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এ্যাটের্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ব্যারিস্টার মনির হোসেন কাজল এর সাথে সৌজন্য সাক্ষাৎ বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে–ব্যারিস্টার খোকন এমপি নিখোঁজ সংবাদ  বোচাগঞ্জে পৃথক অভিযানে ১৯৪ বস্তা সার জব্দ ও জরিমানা নোয়াখালীর চাটখিলে ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত   মানুষ আর পাখির এক অদ্ভুত মায়ার সম্পর্ক নোয়াখালীর একলাশপুরে ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে–ব্যারিস্টার খোকন এমপি

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

 

 

দেশের চলমান বিদ্যুৎ সংকটের প্রেক্ষাপটে অতীতের বিদ্যুৎ খাতের নানা সীমাবদ্ধতা ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

 

শুক্রবার (৬ নভেম্বর) সকালে চাটখিল বাজারে সাধারণ মানুষের মাঝে বিদ্যুৎ সংকটবিষয়ক লিফলেট বিতরণ করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান রানা, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ ও ইমাম হোসেন টিপু, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক বি কে হানিফ, চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, চাটখিল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন, সদস্য সচিব রাকিব হোসেন রাজ এবং পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

লিফলেটে বিদ্যুৎ খাতের বিগত দিনের পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা, ক্যাপাসিটি চার্জ, জ্বালানি সংকট, আর্থিক অনিয়ম এবং দেশে লোডশেডিংয়ের পটভূমি তুলে ধরা হয়েছে।

 

লিফলেট বিতরণ শেষে আয়োজিত এক পথসভায় ব্যারিস্টার খোকন এমপি বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও জ্বালানির সংস্থান এবং অর্থের জোগানের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে পরিকল্পনা নেওয়া হয়নি। ফলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হলেও জ্বালানি ও অর্থের অভাবে সেই সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন।

 

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বলেন, ২০০৯ সালের পর দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা পাঁচ গুণের বেশি বাড়লেও প্রকৃত উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৬ গুণ। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বেড়েছে প্রায় ১৬ গুণ। একসময় দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল প্রায় ৫ হাজার মেগাওয়াট, যা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে।অথচ এই সক্ষমতার একটি বড় অংশ ব্যবহার করা যাচ্ছে না বলে তিনি দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই