
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অভি-যান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক যুবককে আ’ট’ক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বেগমগঞ্জ থানাধীন ৭নং একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর, ৪নং ওয়ার্ডের কামাল উদ্দীন বেপারী বাড়ির আনোয়ার হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোঃ আজাদ হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক আজাদ পূর্ব একলাশপুর এলাকার মৃত ছায়েদুল হক প্রকাশ ছাদুর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply