
মোঃ আবু বক্কার, সাতক্ষীরা থেকেঃ
রবিবার (১৩অক্টোবর) রাত নয়টায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ।
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের প্রাক্তন ছাত্র হাফেজ মাওলানা আওসাফুর রহমানের সভাপতিত্বে ও হাফেজ মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত সভাপতি হাজার হাজার হাফেজের উস্তাদ উস্তাজুল হুফ্ফাজ আলহাজ্ব হাফেজ মাওলানা খায়রুল বাসার ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ডক্টর আক্তারুজ্জামান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুল রশিদ , সাতক্ষীরা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, ও সাতক্ষীরা পাওয়ার হাউজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা সিরাজুল ইসলাম , ইসলামী আলোচক হাফেজ মাওলানা ক্বারী আরিফুল ইসলাম আযাদী, হাফেজ মাওলানা সফিউল্লাহ শফী, কাশিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা শেখ আব্দুর রহিম , হাফেজ মাওলানা বদিউজ্জামান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজর মেধাবী ছাত্র হাফেজ আব্দুল্লাহ আন নাঈম, ইসলামী বিশ্ববিদ্যলয়ের মেধাবী ছাত্র হাফেজ আশরাফুজ্জামান, হাফেজ আব্দুল্লাহ, সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র হাফেজ মাওলানা আবু বক্কার, হাফেজ মোঃ সুলতান আহমেদ টিপু , হাফেজ মাওলানা আব্দুল আলীম, সহ শত শত হাফেজে কুরআন উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত সভাপতি হাজার হাজার হাফেজের উস্তাদ উস্তাজুল হুফ্ফাজ আলহাজ্ব হাফেজ মাওলানা খায়রুল বাসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের প্রাক্তন ছাত্রবৃন্দ , সাধারণ সম্পাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের বর্তমান ছাত্রবৃন্দ ।
সর্বশেষ উস্তাজুল হুফ্ফাজ আলহাজ্ব হাফেজ মাওলানা খায়রুল বাসারের মুনাজাতের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি হয়।
Leave a Reply