1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের কাতার প্রবাসীর স্ত্রী প্রেমিকের হাত ধরে উদাও থানারহাট-বাংলাবাজার সড়ক দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী সাংবাদিক কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান সুমন নামে উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত জনপ্রিয় লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল কোটালীপাড়ায় সৎ মায়ের মুক্তির দাবিতে ৮ বছরের জেরিন গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা চাটখিলে রেলস্টেশন স্থাপন, কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক রেস্ট হাউজ এবং প্রবাস গামীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে–ব্যারিস্টার মনির হোসেন কাজল  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে আসছে আলো দেবীর নতুন গান “সোনা বন্ধু” মুক্তি পাচ্ছে ২৬ জুন

পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৫ Time View

 

 

 

নাজিরপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ মার্চ ও ২৬ রমজান বিকেলে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

নাজিরপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট কৃষ্ণ কান্ত মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল গোলাম মোস্তফা মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ,নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আঃ হালিম,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সূচনা করে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান অনস্বীকার্য। অবসর গ্রহণের পরও তারা সমাজের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে যাচ্ছেন। অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

 

 

ইফতার পূর্ব দোয়া মাহফিলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক অগ্রগতি ও দেশ রক্ষায় নিয়োজিত সদস্যদের জন্য দোয়া করা হয় এছাড়াও দেশ ও জাতির কল্যাণ,মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান সাইফি। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই