1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ  গাইবান্ধার সাদুল্লাপুরে হেলিকপ্টারে বিয়ে  ১৯৯তম ঈদুল ফিতরের জামায়াতের জন্য প্রস্তুত শোলাকিয়া, থাকছে চার স্তরের নিরাপত্তা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাখাওয়াত হোসেন স্বপন পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলাহাটে হতদরিদ্র রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করেন হাজী সারওয়ার জাহান মাষ্টার চাটখিল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সহিদ হোসেন গাজী ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাইমুড়ী পৌরসভা মেয়রপদে আলোচনায় সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত ও সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ 

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২১ Time View

 

 

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, গাইবান্ধাঃ

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তেজনাকর পরিবেশের মধ্যেও ৭ জন জুয়ারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে দীর্ঘদিন ধরে গোপনে জুয়া খেলা চলছিল।
এমন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। জুয়ারীদের স্বজন ও স্থানীয় কিছু লোকজন একত্রিত হয়ে মব সৃষ্টি করে এবং অভিযানে বাধা দেয়। একপর্যায়ে তারা আটক জুয়ারীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
‎এ সময় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার বাকবিতণ্ডা ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। তবে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৭ জন জুয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ।

 

স্থানীয়দের অনেকেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন মব সৃষ্টি অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক প্রবণতা।

 

এ বিষয়ে ফুলছড়ি থানা উপরিদর্শক বজলুল করিম জানায় জুয়া ও মব সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আটক ৭ জুয়ারীকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই