1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেগম রোকেয়া পদক পাচ্ছেন ৫ নারী

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮২ Time View

 

মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা ৫ নারীকে জয়িতা পুরষ্কারে ভূষিত করেছেন। আজ সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের এ সম্মাননা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা আব্দুল আহাদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক ওয়াজেদ আলী সরকার, হাফিজুর রহমান মন্ডল, মহিলা কলেজ এর শহিদুল ইসলাম নয়ন, দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, এফ কে আশিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী এবং অন্যান্য কর্মকর্তারা হলেন, সিরাজুল ইসলাম, আবুল হোসেন ও পারুল বেগম।

ভূরুঙ্গামারীতে এবারের জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পাইকের ছড়া ইউনিয়নের বেলদহ গ্রামের আল মাহমুদ এর স্ত্রী মাসুদা আক্তার সাজেদা টিউশনির জমানো টাকা দিয়ে গরু খামার ও হাঁস মুরগী পালন করে এখন সাবলম্বী। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের গোপালপুর গ্রামের মনির উদ্দিন এর স্ত্রী রওশনারা বেগম। স্বামীর অভাব অনটনের সংসারে মধ্যে দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করিয়া নিজে সেলাই মেশিনে কাজ করে সংসার চালান এবং ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের তিন বারের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী নারী জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ মেয়ে সেলিনা খাতুন। শিক্ষকতার পাশাপাশি নারী উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে নির্যাতিত মহিলাদের ব্র্যাক এনজিওর মাধ্যমে সুবিচার পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। সফল জননী নারী ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আব্দুল জব্বার এর স্ত্রী আকলিমা বেগম। স্বামীর সংসার চালিয়ে ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় ছেলে অগ্রণী ব্যাংক এর ম্যানেজার। আরেক ছেলে চায়না ইন্জিনিয়ারিং পড়াশোনা করতেছে এবং একমাত্র মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন ভূরুঙ্গামারী ইউনিয়নের পশ্চিম ভোটহাট গ্রামের আব্দুল কুদ্দুস এর মেয়ে কানিজ ফাতেমা কেয়া। হাঁস মুরগী গরু ছাগল পালন করে এখন সে স্বাবলম্বী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই