
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৬ সামনে রেখে কুনু-ফিরোজ পরিষদের স্কুল ও শিক্ষা সম্পাদক পদপ্রার্থী মাঈন উদ্দিন নটুর সঙ্গে চাটখিল ও বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের ওজন পার্কের রাঁধুনি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ সোসাইটির নির্বাচনে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি ছিলেন আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মনিরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএফ-বাংলাদেশের সংগঠক ও ফেসবুক অ্যাক্টিভিস্ট হাজী আনোয়ার হোসেন লিটন, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন মামুন, চাটখিলের সমাজসেবক হুমায়ুন কবির, চাটখিল উপজেলা সোসাইটির আহ্বায়ক হেলাল উদ্দিন, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহসভাপতি সালেহ আহমদ রুবেল, চাটখিল সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিরন এবং জাগফারের সভাপতি রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী।
এ ছাড়া মামুনুর রশিদ বাবু, নুর আলম সেলিম, মো. হানিফ, মো. ফারুক চৌধুরী কনক, মো. ফারুক, নুর জালাল, শফিকুল ইসলাম, শওকত আকবর, ফাহাদ হোসেন, শাহ স্বপন, শিহাব-বিন ওয়াসেক, রাজিব হোসেন, ইব্রাহিম খলিল, জহিরুল ইসলাম সোহাগ, ইসমাইল হোসেন পলাশ, হুমায়ুন বাঙ্গালী, আহমেদ বাবুসহ বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর বাসিন্দা ও রাজনীতিবিদ মীর মারফতুল্লাহ সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাটখিল উপজেলা সোসাইটির সদস্যসচিব শরিফ হোসেন নিরব।
মতবিনিময় সভায় বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে স্কুল ও শিক্ষা সম্পাদক পদে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা, কমিউনিটির প্রত্যাশা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির ২০২৬ সালের নির্বাচন আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে ২১টি পদে ভোটগ্রহণ হবে। কুনু-ফিরোজ পরিষদে মাঈন উদ্দিন স্কুল ও শিক্ষা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
Leave a Reply