1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৬, মাঈন উদ্দিন নটুর মতবিনিময় সভায় প্রধান অতিথি ব্যারিস্টার মনির হোসেন কাজল  জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে ব্যারিস্টার মনির হোসেন কাজল ও তার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা  সীতাকুণ্ড থেকে মোঃ মিনহাজ নামে ২০ বছরের এক যুবক নিখোঁজ হয়েছেন

দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

 

মো সালাউদ্দীন, পঞ্চগড়ঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে মসজিদে এশার ফরজ নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মোঃ আফসার আলী (৭০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পঞ্চায়েত পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

 

আফসার আলী একই এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চায়েত পাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন ও ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাবেক বায়তুল মাল সম্পাদক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে সাইকেল নিয়ে এশার নামাজ আদায় করতে মসজিদে যান আফসার আলী। এশার ফরজ নামাজের তৃতীয় রাকাতে সিজদারত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে মুসল্লিরা তাঁকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কর্মী ও ইউনিট বায়তুল মাল সম্পাদক মোঃ আফসার আলীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি যে অবস্থায় ইন্তেকাল করেছেন, তা প্রমাণ করে তিনি আল্লাহর একজন খাঁটি গোলাম ও একনিষ্ঠ ধর্মপ্রাণ বান্দা ছিলেন।

 

তিনি আরও বলেন, “ব্যক্তিজীবনে তিনি ছিলেন নম্র, ভদ্র ও অমায়িক ব্যবহারের অধিকারী। পাশাপাশি সাংগঠনিক জীবনেও ছিলেন অনুগত ও একনিষ্ঠ কর্মী। মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত কামনা করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের জন্য দোয়া করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই