1. zakirhossain215@gmail.com : admin : Zakir Hossain
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযানে সরানো হচ্ছে অবৈধ স্থাপনা সাভার ও আশুলিয়া পৃথক অভিযানে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে ডিবি যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা ছেড়ে ধর্ম বর্ন নিবি শেষে সকলে আমরা ঐক্য বদ্ধভাবে কাজ করব – সামীমা বরকত লাকী দেবীগঞ্জে মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু সৌদি আরব এর তায়েফ থেকে নাসির উদ্দীন নামে এক রেমিট্যান্স যোদ্ধা নিখোঁজ হয়েছেন হিন্দু-মুসলিম সবার অধিকার সমানঃ চাটখিলে ব্যারিস্টার খোকন কালিয়াকৈরে গোয়ালঘর থেকে কৃষকের চারটি গরু চুরি নোয়াখালীতে সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্ত্রী ও শাশুড়ি আটক  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ক্ষমতালোভীরা নিজেদের স্বার্থে ইসলাম নামক গাছটিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে দেয়নি–চরমোনাই পীর

  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৪ Time View

 

মোঃ মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বার্থান্বেষীরা বিগত ৫৩ বছরে ক্ষমতায় যাওয়ার জন্য আলেম, ওলামা ও কোনো কোনো ইসলামি দলকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতালোভীরা নিজেদের স্বার্থে এদেশে ইসলাম নামক গাছটিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে দেয়নি।রেজাউল করীম বলেন, বাংলাদেশের মানুষ ভারতের প্রধানমন্ত্রীর কথায় কষ্ট পেয়েছে। ভারত এ দেশ স্বাধীন করেনি। বরং ৭১ এ লাখো শহীদের জীবন ও রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে।

আজ বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে ভারতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদ, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার-অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় গেছে তারা কল্যাণ বা ভাগ্যের পরিবর্তনের চেয়ে নিজেদের কল্যাণে কাজ করেছে। তারা হাজার হাজার মায়ের কোল খালি করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রংপুর জেলা সভাপতি মুহাম্মাদ মাহমুদুর রহমান রিপন সরকার, রংপুর মহানগর সেক্রেটারি মুহাম্মাদ আমিরুজ্জামান পিয়াল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রংপুর মহানগর সভাপতি মাওলানা মোসলেম উদ্দীন জিহাদী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি হাফেজ নুর মোহাম্মাদ জিহাদী, জাতীয় শিক্ষক ফোরাম রংপুর মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আওলাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মাওলানা জয়নাল আবেদীন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মোহাম্মাদ আবু রায়হান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 দৈনিক দুপুরের খবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই