
মোঃ আকমাল হোসেন নবাবগঞ্জ (দিনাজপুর) উপজেলা প্রতিনিধিঃ
এবছর নাকি আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের ভোট তা নিয়ে চলছে অভিজ্ঞ মহলে নানা জল্পনা কল্পনা। যদিও ইতোমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় চলছে বেশ সরগরম আলোচনা ও পর্যালোচনা।
চলছে গ্রাম-গঞ্জ, শহর-বন্দরের চা স্টলগুলোতে রাজনীতি প্রিয় বাংলাদেশী গণমানুষের তুমুল তুফান।কারো মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের শেষেই। দেশের বিদ্যমান রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার না করে নির্বাচন দেয়াটা হবে অর্থহীন। আর পুরো সংস্কার সাধনের জন্য কমপক্ষে আরো দুই বছরের প্রয়োজন। অবশ্য দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দাবি যত দ্রুত সম্ভব বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে প্রস্থান করা। পরিস্থিতি বিবেচনায় মাননীয় প্রধান উপদেষ্টা বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া তাঁর ভাষণের এক পর্যায়ে বলেই ফেলেছেন সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনার রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তিনি জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। এ ক্ষেত্রে মোটামুটি সংস্কার প্রক্রিয়া শেষ করে চলতি ২০২৫ সালের শেষে নির্বাচন হতে পারে। আর যৌক্তিক ফলপ্রসূ সংস্কার সাধন করে নির্বাচন দিতে হলে তা হতে পারে ২০২৬ সালের মাঝামাঝি বা শেষে। তবে কথা হলো নির্বাচন যখনই হোক রাজনৈতিক দল গুলো কেউ বসে নেই। সারা দেশের ন্যায় দিনাজপুর-৬ বিরামপুর হাকিমপুর নবাবগঞ্জ ও ঘোড়িঘাট আসন ঘিরে ও চলছে রাজনৈতিক দল গুলোর ব্যাপক তৎপরতা।চলছে রাত দিন গণ সংযোগ।সভা, সমিতি, ওয়াজ মাহফিল, জনাযায় উপস্থিতি, খেলা-ধুলা, সাঃস্কৃতিক বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ঘিরে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক কানাঘুষা, দান-অনুদান, সাহায্য- সহযোগিতা, মতবিনিময় এবং সভা ও সমাবেশ।
৫ আগস্ট ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কার্যত বাংলাদেশ আওয়ামী লীগ এ আসনে নিস্ক্রিয় রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শূরার সদস্য দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির মোঃ আনোয়ারুল ইসলাম এর তৎপরতা এক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তার পরেই রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড্যাবের সাবেক সভাপতি এ.জেড.এম ডাক্তার জাহিদ হোসেন। তারপরের অবস্থানে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোগর পাড়া বার্ণি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।এক সময়ের জামায়াতে ইসলামীর সমর্থক অধ্যক্ষ শহীদুল ইসলাম ও তাঁর দলের প্রতীক নিয়ে ইদানিং এই আসনের প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গণসংযোগের পাশাপাশি নিজেকে এবি পার্টির মনোনীত প্রার্থী দাবি করে ভোট চেয়ে চলছেন।
Leave a Reply