
দৈনিক দুপুরের খবর ডেস্কঃ
কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে ।
আজ সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে মোস্তাফিজুর রহমান (মোস্তফা) কে আহবায়ক এবং আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও শফিকুল ইসলাম বেবুকে ১ নং যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিবকে ২নং যুগ্ম আহ্বায়ক এবং তাসভীর উল ইসলামকে সদস্য করা হয়েছে।
গত ০৬ অক্টোবর ২০২৪ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।
Leave a Reply